রাজবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মাঝে পিপিই, হোমিও ওষুধ বিতরণ –
- Update Time : ১০:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাকালীন সময়ে ঝুকি নিয়ে পেশাগত দায়িত্ব পালন করছে রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন ইলেকট্রোনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা। ফলে করোনা ভাইরাস ঝুকি মোকাবেলায় জেলার ৫০ জন সাংবাদিকদের মাঝে পারসোনাল ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে ঢাকাস্থ পারলিন গ্রুপের সহযোগিতায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ পিপিই বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল মতিন, সহ-সভাপতি মোশাররফ হোসেন, এম মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রোনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা।
এ সময় রাজবাড়ী হোমিও প্যাথি কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ তসলিম আহমেদ উপস্থিত সাংবাদিকদের মধ্যে করোনা ভাইরাসের এ্যান্টিবডি তৈরির ওষুধ বিতরণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































