রিপন হত্যা মামলার আসামি দৌলতদিয়ার তমছের ৫শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার –
- Update Time : ০২:৪৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দৌলতদিয়ার কলেজ ছাত্র রিপন হত্যা মামলার আসামি তমছের সরদার (৪৭) কে আজ বুধবার ভোরে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছেন। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করেছে ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট। তমছের দৌলতদিয়া ইউনিয়নের নতুনপাড়া (১১শরিফের পেছন) এলাকার মৃত ওসমান সরদারের ছেলে।
জেলা ডিবি’র অফিসার ইনচার্জ ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়ার বিআইডব্লিউটিসি কাউন্টারের সামনের এলাকায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান পরিচালনা করে। সে সময় তারা ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি তমছেরকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, তমছেরের বিরুদ্ধে দৌলতদিয়ার কলেজ ছাত্র রিপন হত্যা মামলাসহ বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































