রাজবাড়ীর পাঁচুরিয়া থেকে আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থী সামাদ বাহিনীর সদস্য রুবেল গ্রেপ্তার –
- Update Time : ০৮:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ৮৩ Time View
শামীম বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
দূর্বৃত্তদের গোপন বৈঠকে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রুবেল (৩০) নামে একজন চরমপন্থী সদস্যকে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গ্রেপ্তার করেছে। রুবেল রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওমর শরীফ রাজবাড়ী বার্তা ডট কম কে জানান, সদর উপজেলার পাঁচুরিয়া বাজারের টাওয়ার এলাকায় একদল দূর্বৃত্ত বৈঠকে মিলিত হয়েছে। গোপন ওই সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা গত রবিার রাত ১০টার দিকে ওই স্থানে অভিযান পরিচালনা করে। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা পালিয়ে যাবার চেষ্টা চালায়। তবে ধাওয়া করে রুবেলকে তারা গ্রেপ্তার করতে সমর্থ হন।
তিনি আরো বলেন, পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় তার বাড়ীর শয়ন কক্ষে আগ্নেয়াস্ত্র ও গুলি রয়েছে। পরে তাকে নিয়ে ওই ঘন থেকে একটি ওয়ান সুটারগান ও তার ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার বিকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রুবেলের বিরুদ্ধে একটি হত্যা ও একটি দ্রুতবিচার আইনের মামলা রয়েছে। সে চরমপন্থী সামাদ গ্রুপের সক্রিয় একজন সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































