বালিয়াকান্দিতে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা –
- Update Time : ১০:৫১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০
- / ৬৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম, দিপঙ্কর বিশ্বাস (২০)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রামনগর গ্রামের শ্যামল কুমার বিশ্বাসের ছেলে।
ওই পরিবারের সদস্যরা বলেন, দিপঙ্কর বিশ্বাস ছোট বেলা থেকেই বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের মামা শুকুমার সরকারের বাড়ীতে থাকতো। সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল। শুক্রবার সকাল ১০টার দিকে ঘরের দরজা বন্ধ করে টিভি দেখছিল। হঠাৎ করেই টিভির সাউন্ড বন্ধ পাওয়ায় তার মামী ঘরের দরজা খোলার চেষ্টা করলেও না পেরে বাড়ীর লোকজনকে ডেকে দরজা ভেঙ্গে দেখতে পান ঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে আতœহত্যা করেছে। তাকে দ্রুত জঙ্গল বাজারে পল্লী চিকিৎসকের নিকট নিলে ডাক্তার মৃত ঘোষনা করে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এস,আই জাহিদুল ইসলাম ঘটনাস্থলে গেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































