গোয়ালন্দে গৃহবধুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার –
- Update Time : ০৮:৪২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ৮৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার ৩৯ বছর বয়সী এক গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানা মামলা দায়ের করেছেন ওই গৃহবধু।
এদিকে অভিযোগ পেয়ে অভিযুক্ত বক্কার শেখকে (৪০) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সে উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব উজানচর নতুন পাড়া গ্রামের ইউনুচ শেখের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হত দরিদ্র পরিবারের ওই গৃহবধু বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যায়। এসময় বক্কার শেখ তাকে পেছন থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। গৃহধধুর আত্মচিৎকারে মঠে কাজ করা লোকজন এগিয়ে এলে বক্কার শেখ পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, ঘটনার পরপরই ওই গৃহবধু থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বক্কার শেখকে গ্রেফতার করে এবং প্রথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। এ প্রেক্ষিতে বিকেলে অভিযোগটি মামলা হিসেবে অর্ন্তভুক্ত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































