করোনা নিয়ে রাজা হবুচন্দ্রের স্বপ্ন: ডাক্তার সুনীল কুমার বিশ্বাস-
- Update Time : ০৯:৫১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ৫৭ Time View
হবু চন্দ্র রাজা দেখেন স্বপ্ন,গভীর রাতে অপূর্ব অদ্ভুত
স্বপ্ন মানুষ দেখতেই পারে এ যে দেখি কল্পনার অতীত
রাজা তখন মন্ত্রী, গবু চন্দ্রকে ডেকে জিজ্ঞাসা করেন
এত সুন্দর দেখিলাম স্বপ্ন, কিতার কারণ?
গবু চন্দ্র রাজাকে বলেন মহারাজ, বলুন স্বপ্নের বিবরণ
যে কারণে আপনার, উতলা হয়েছে মন।
কহিলেন রাজা দেখি চারদিক হাসি গানে মুখরিত
কারো মনে ভয়ভীতি নেই, নেই দুঃখ আছে আনন্দ অবিরত।
ফসলের মাঠ ভরে গেছে আজ সবুজে শ্যামলে
নদীতে আজ জোয়ার এসেছে বাতাস লেগেছে পালে।
ফুলে ফলে ভরা গাছপালা গুলো দুলছে বাতাস পেয়ে
পাখিরা সব তান ধরেছে নতুন গান গেয়ে।
আহা মিষ্টি,কি মিষ্টি আজ ভোরের সকাল
কি সুন্দর দেখাচ্ছে আজ পুবের আকাশ লাল।
সকালের সূর্য আলো ছড়ায়, চারদিক ঝলমল করে
রঙীন প্রজাপতি পাখা মেলে দিয়ে, উড়ে দুরে দুরে।
হাসি মুখে কৃষক মাঠে যায় ঐ,কাঁধে লাঙ্গল নিয়ে
কুল বধুরা ঘাটে যায় বুঝি কাঁখে কলসি লয়ে।
শোষণ বঞ্চনা নেই কো দেশে সবার মনে সুখ
সবাই আজিকে ভুলে গেছে মনের সকল দুখ।
রাজা মশাই,আর কি দেখিলেন সবই খুলে বলুন
রাজা বলেন, দেখি কুলীন করোনা হয়েছে বিলীন।
সবাই আজিকে ব্যস্ত কাজে, কেহ নেই অলস বসে
রাজা মশাইয়ের স্বপ্ন বুঝি সফল হলো শেষে।
হবু চন্দ্র পূন্যবান সত্যি হলো স্বপ্ন
মনের আনন্দে তাই, সদাই থাকেন মগ্ন।
লেখক- ডাঃ সুনিল কুমার বিশ্বাস, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, রাজবাড়ী জেলা শাখা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































