‘নো মাক্স-নো মুভমেন্ট’ বালিয়াকান্দি সদর ইউনিয়ন রেড জোনে-
- Update Time : ০৭:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ৬১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
‘নো মাক্স, নো মুভমেন্ট’- মাক্স ছাড়া কেহ বাহিরে বের হলেই তাকে জেল-জরিমানার আওতায় আনা হবে। এমনই ঘোষণা দেওয়া হয়েছে বালিয়াকান্দি প্রশাসন থেকে।
কোন ব্যবসায়ী মাক্স ছাড়া কোন ক্রেতার কাছে মালামাল বিক্রি করতে পারবে না। ব্যবসায়ীর বিরুদ্ধে যদি মাক্স ব্যাতিত মালামাল বিক্রির অভিযোগ প্রমানিত হয়, তাকে জরিমানা গুনতে হবে। মাক্স পড়া বাধ্যতামুলক। আপনার পরিবার, প্রতিবেশীদের কথা চিন্তা করেই স্বাস্থ্য বিধি মেনে বের হতে হবে। প্রতিটি বাজারে বসানো হবে হাত ধোয়ার জন্য বেসিন; জানিয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বালিয়াকান্দি সদর ইউনিয়নকে রেড জোন ঘোষনা করা হয়েছে। সরকারী অফিস, হাসপাতাল, ব্যাংক সীমিত আকারে চলছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নে বন্ধ করে দেওয়া হয়েছে চা দোকান ও হোটেল-রেস্টুরেন্ট। উপজেলা প্রশাসন থেকে ভিন্ন ৪ ধরনের স্বীকার উপজেলার ৭টি ইউনিয়ন নারুয়া, বহরপুর, জামালপুর, জঙ্গল, ইসলামপুর, নবাবপুর ও বালিয়াকান্দি ইউনিয়নের প্রতিটি বাজার, পাড়া-মহল্লা, দোকান, পরিবহনসহ গুরুত্বপুর্ন স্থানে সার্টানো হয়েছে।
মঙ্গলবারও সকাল থেকেই উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বিভিন্ন ধরনের কার্যক্রমের তদারকির পাশাপাশি স্টীকার সার্টানোর কাজ চালিয়ে যাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, নো মাক্স, নো মুভমেন্ট বালিয়াকান্দি উপজেলাবাসীর অঙ্গিকার। এটি হবে করোনা কালের বাংলাদেশের মধ্যে মডেল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































