সাওরাইল ইউপি চেয়ারম্যানসহ ২৬ জনের বিরুদ্ধে থানায় মামলা –
- Update Time : ০৬:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিলে মাছ ছাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম সরোয়ার ঠান্ডু মন্ডলের সমর্থকের মধ্যে সংর্ঘষের ঘটনায় আহত সিরাজ শিকদারের ছেলে মিরাজ শিকদার বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলীকে প্রধান আসামী করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ মামলায় থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজহার সুত্রে জানাযায়, ইউপি চেয়ারম্যানের নির্দেশে মামলায় বর্ণিত আসামীরা সিরাজ শিকদারের উপর হামলা ও ভাংচুর করেছে। এ ঘটনায় উভয় পক্ষে ১৪ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ৭ জুন শাওরাইল ইউনিয়নের চাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটেছে। একই সাথে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে বলেও এলাকাবাসি জানিয়েছেন।
সাওরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ছরোয়ার ঠান্ডু মন্ডল জানান, সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলীর সমর্থকেরা গত বছরে কানার বিলে মাছ ছাড়ে এবং মাছের অংশের টাকা মসজিদের উন্নয়ন মুলক কাজের জন্য ২লাখ টাকা দেওয়ার কথা থাকলেও দিয়েছে মাত্র ১ লাখ টাকা। গত বছরে চেয়ারম্যানের সমর্থকেরা কানার বিলে মাছ ছেড়ে ছিল তারা মসজিদে ঠিকমত টাকা না দেওয়ায় অন্যরা উদ্যোগ গ্রহণ করে এতে চেয়ারম্যানের লোকজন ক্ষিপ্ত হয়ে আমার লোকের উপর হামলা করে মারপিট ও বাড়ী ভাংচুর করেছে।
মসজিদ কমিটির সভাপতি আনছার আলী জানান, আমাদের সাথে চেয়ারম্যান কথা দিয়েছে। সেই সাথে আমার এলাকার মানুষকে মারামারি থেকে বিরত থাকতে বলেছে। অথচ তিনি তার লোকজনের উস্কে দিয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে। এতে আমার ছেলেসহ বেশ কয়েকজন আহত হয়েছে। একই সাথে সিরাজ শিকদারকে ধরে নিয়ে মারপিট করেছে। সিরাজের অবস্থা আশংস্কা জনক বলেও তিনি জানান।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আলী জানান, আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মামলা দেওয়া হয়েছে। এ ঘটনার সাথে আমি জড়িত নই। বরং আমি উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়ে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদে বসার জন্য বলে আসছিলাম। আমি সেখান থেকে চলে যাওয়ার পর তারা মারামারি করেছে। একই সাথে আমার সর্মথকদের বাড়ী ভাংচুর, গরু লুটসহ নানা বিধ ক্ষতি সাধারণ করেছেন। আমার বিরুদ্ধে একজন বিএনপির লোককে বাদী বানিয়ে মামলা দিয়ে আওয়ামীলীগের সুনাম ক্ষুন্নের অপচেষ্টা করা হচ্ছে। আমি দায়ী হলে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারত দল।
এ ব্যাপারে কালুখালী থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) বলেন, ইউপি চেয়ারম্যান সহ ২৬ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে মামলা নং-৬। অপর একটি সুত্র জানিয়েছেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ঠান্ডু ও তার সর্মথকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































