রাজবাড়ীর কৃতি সন্তান অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুল হক এবং ডাক্তার মিজানুর রহমান করোনা আক্রান্ত! –
- Update Time : ১১:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ীর কৃতি সন্তান, অবসরপ্রাপ্ত জেলা জজ মো. শামসুল হক (৬৭) ও তার পরিবারের দুই সদস্য। এছাড়াও রাজবাড়ীর উদীয়মান শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক ডাক্তার মোঃ মিজানুর রহমানও করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রাজবাড়ী বার্তা পরিবারের পক্ষ থেকে তাদেও আশুরোগ মুক্তি কমনা করা হচ্ছে।
জানাগেছে, রাজধানী ঢাকার সেগুন বাগিচা এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত জেলা জজ মো. শামসুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গত ২৭ মে দুপুরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার ছোট ছেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শামসুল আবেদিন আবিদ (২২) এবং স্ত্রীর বড় ভাই-এর ছেলে মো. ইমরান দেওয়ান সোহেল (৩০) বাসায় হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
অপর দিকে, ডাঃ মোঃ মিজানুর রহমান, এম বি বি এস (বিসিএস, স্বাস্থ্য) এফ সি পি এস, এম ডি (শিশু রোগ) বর্তমানের সময়ের সম্মূখ যোদ্ধা, পেশাগত জীবনে কত দুস্থ রোগীদের বিনে পয়সায় চিকিৎসা সেবা দিয়েছে, তিনিও করোনা আক্রান্ত।
অল্প সময়ের মধ্যেই ডাক্তার মিজান বেশ পরিচিতও হয়ে ওঠেন। তিনি ঢাকা মাতুয়াইল শিশু রোগ রিসার্চ ইন্সটিটিউট হাসপাতালে ডিউটি পালন করতে গিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































