কামরান এন্ড নেটওয়ার্কের উদ্যোগে রাজবাড়ীতে খাদ্য সামগ্রী বিতরণ –
- Update Time : ০৭:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জার্মান প্রবাসী সৈয়দ সাকিল ও রাজধানী ঢাকার কামরান এন্ড নেটওয়ার্কের উদ্যোগে রবিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন ৭ নং ওয়ার্ডের সিলিমপুরে এলাকায় আশ্রয় নেয়া ২০ জন এবং বরাট ইউনিয়নের রবিদাস পাড়ায় থাকা আরো ১০ জন হত দরিদ্র মানুষের মাঝে ৩০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু ২ কেজি, লবল আধা কেজি, পেঁয়াজ আধা কেজি ও সয়াবিন তেল আধা লিটার।
এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রমাণিক, রাজবাড়ী বার্তা ডট কম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মিজানপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আতিয়ার রহমান ওমর, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদ ফকির, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি নুরু মন্ডলসহ অন্যান্যরা।
এদিকে খাদ্য সামগ্রী পাওয়া ব্যক্তিরা জার্মান প্রবাসী সৈয়দ সাকিল এবং কামরান এন্ড নেটওয়ার্কের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































