পাংশায় ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে কর্মচারীর ঈদ উপহার প্রদান –
- Update Time : ১১:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ৭৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ক্লিনিক মালিক সমিতির পক্ষ থেকে পাংশায় বিভিন্ন ক্লিনিকের ১৬৫ জন কর্মচারীর মধ্যে ঈদ উপহার প্রদান করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পাংশায় লিজা হেলথ কেয়ার থেকে আনুষ্ঠানিক ভাবে তাদের এ ঈদ উপহার প্রদান করা হয়।
ঈদ উপহার প্রদান কালে পাংশা উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি লিজা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী দিপক কুমার কুন্ডু, ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিরজু, ক্লিনিক মালিক সমিতির কোষাধ্যক্ষ ও আল-নূর ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আবু ছাল্লেক, লিজা হেলথ কেয়ারের অন্যতম পরিচালন নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ উপহার বিতরণ কালে পাংশা উপজেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি লিজা হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ঠ ব্যবসায়ী দিপক কুমার কুন্ডু বলেন এটা ঈদের আগে সামন্য কিছু আমরা দিয়েছি ঈদের পরে আমরা এই সকল কর্মচারীর জন্য আমাদের জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল আমাদের এই কর্মচারীদের জন্য খাদ্য সামগ্রী প্রদান করবেন। এ সময় তিনি সকলকে নিরাপদ দুরত্ব বজায় রেখে কাজ করার আহবান জানান একই সাথে অগ্রীম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































