বালিয়াকান্দিতে ১ হাজার হতদরিদ্রের কাছে বিএনপির ঈদ উপহার –
- Update Time : ১১:২৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ৯৪ Time View
রুবেলুরি রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার ১ হাজার জন অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার দিয়েছেন উপজেলা বিএনপি।
শনিবার সকালে উপজেলার নারুয়া বাজারে ছাত্রদলের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক এলাহী কবিরের সার্বিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এরঅাগে গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ ওহাব মন্ডল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য আলমগীর হোসেন মোল্লা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক তুহিনুর রহমান, নারুয়ার সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান প্রমূখ।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক তুহিনুর রহমান বলেন, ছাত্রদলের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক এলাহী কবিরের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ হাজার জন হতদরিদ্রদের মাঝে অাজ দুই দিনে ঈদ উপহার দিয়েছেন। এর অাগে করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া কয়েকশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং উপজেলার বিভিন্ন হাট বাজারে জীবানুনাশক ওষুধ ছিটিয়েছেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































