পাংশায় ভ্রাম্যমান আদালত: ২০৩ মামলা, ৪ লাখ ৬২ হাজার টাকা জরিমানা!-
- Update Time : ০৯:৪৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৬৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভ’মি নুজহাত তাসনীম আওন মহামারী করোনা ভাইরাস সংক্রামনের শুরু থেকেই মাঠ পর্যায় কাজ করে চলছেন নিরলশ ভাবে। শুরু থেকে জনসচেতনতা সৃষ্টিতে প্রচার প্রচারনা চালিয়ে সামাজিক দুরত্ব বজায় রাখতে চেষ্টা করে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম।
সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠান কোচিং সেন্টার বন্ধের ঘোষনা দেওয়ার পর প্রথম ১৯ মার্চ কোচিং সেন্টার চালানোর অভিযোগে এক শিক্ষকের ৫ হাজার টাকা জরিমানা করার মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে প্রথম ভ্রাম্যমান আদালত পরিচালা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে মোহাম্মদ রফিকুল ইসলাম।
এপ্রিল মাসে ১৮৫ টি মামলায় ৪লক্ষ ২৩ হাজার ৭শত টাকা এবং চলতি মাসে ১৭ মে পর্যন্ত ১৬টি মামলায় ২৮ হাজার ৪৫০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে তা রাজস্ব খাতে প্রদান করা হয়েছে। মোট মামলার সংখ্যা ২০৩ টি আর মোট জরিমানার টাকার অংক ৪ লক্ষ ৬২ হাজার টাকা ১শত ৫০ টাকা। এতো বিপুল পরিমান টাকা জরিমানা দিলেও পাংশার মানুষ সামাজিক দুরত্ব বজায় রাখছেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































