চাল আত্নসাতের অভিযোগ: চন্দনী ইউপি চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন-
- Update Time : ০৮:৫৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হতদরিদ্র ও জেলেদের চাল আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে মঙ্গলবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা-সড়কের চন্দনী বাসস্ট্যান্ডে এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
ওই কর্মসূচীতে ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী’র দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করা হয়েছে। ওই ঘটনায় সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মানববন্ধনে একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, সাবেক মেম্বার গোলাম হোসেন কাদের, স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, নায়েব আলী প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, এ ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠি ও মৎস্য জীবি সম্প্রদায়ের জন্য সরকারী ত্রাণ বরাদ্দ করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী বিতরণে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও আত্নসাত করেছেন। ফলে তার শাস্তি হওয়া প্রয়োজন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান একেএম সিরাজুল আলম চৌধুরী জানান, তালিকা তারাহুরা ভাবে করার কারণে অসংগতি থাকতে পারে তবে কোন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও আতœসাতের ঘটনা ঘটেনি। তাকে বিতর্কিত করতে একটি মহল এই মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান জানান, তিনি এখনো কোন লিখিত অভিযোগ পাননি। তার পরও উপজেলা মৎস্য কর্মকর্তা এবং ওই ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাকে প্রধান করে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস জানান, তিনি ওই এলাকা পরিদর্শন করেছেন। সেই সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি অবহিত করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































