দৌলতদিয়ার দূর্গম চরের ১০৮ পরিবারের কেউ নাই ব্যাংকিং পরিশেবার তালিকায় –
- Update Time : ০৫:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০
- / ৮৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
কুশাহাটা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি দূর্গম চর। এখানে ১০৮টি পরিবারে প্রায় সাড়ে শতাধিক মানুষের বসবাস এবং মৎস্য স্বীকার ও ফসল উৎপাদন করে চলে তাদের জীবন সংসার।
করোনা ভাইরাসের প্রভাবে ট্রলার ও হাট-বাজার বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন ওই চরের বাসীন্দারা।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ব্যাংকিং পরিশেবার মাধ্যমে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে দেয়া ২৫০০ টাকার তালিকায় নাই দ্বীপ চর দৌলতদিয়ার কুশাহাটার কোন বাসিন্দা। অথচো মোবাইল ব্যাংকিং পরিবেশায় দৌলতদিয়া ইউনিয়নে চুরান্তভাবে দুই হাজার জনের তালিকা প্রস্তুত করা হয়েছে।
কুশাহাটা চরের বাসিন্দা খায়রুল ব্যাপারী, ছুরাই মন্ডল, খৈয়মউদ্দিন সরদার, মোজাই ফকির বলেন, এখন কোন কাজ কর্ম নাই। মাছ ধরে ও বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে তাদের সংসার চলতো। এখন হাট বাজারে যেতে পারছেন না। সব কিছু বন্ধ থাকায় বিপদে পড়েছেন। করোনায় সাহায্য বলতে পেয়েছেন মাত্র ১০ কেজি চাল ও ৫০ টাকা। এ দিয়ে কি হয়। শুধু চাল হলে কি সংসার চলে? হাট বাজারে বেচা কেনা করতে পারলেও চলতে পারতেন। শুনছেন প্রধানমন্ত্রী নাকি মোবাইলে টাকা দিচ্ছেন, কিন্তু কাদেরকে দিচ্ছেন। এই চরের তারা কেউ তো মোবাইলে টাকা পাচ্ছে না। মেম্বর চেয়ারম্যানরাও তাদের ভোটার কার্ড বা নাম লিখে নেয়নি।
দৌলতদিয়া ১নং ওয়ার্ড সদস্য মোঃ কাশেম জানান, চাহিদা অনুযায়ী তার ওয়ার্ডে কম পরিবার এ সুবিধা পাচ্ছে। ওয়ার্ডে ভোটার সংখ্যাই ২ হাজার ৯০০ জন। কিন্তু মোবাইলে টাকা আসার তালিকায় অন্তভূক্তি হয়েছে মাত্র ১০০ জন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়ার্ডের মুল ভূখন্ডের অনেক কর্মহীনের তালিকা অন্তুভূক্তি করাতে পারেন নাই এবং কুশাহাটার কোন বাসিন্দা নাই এ তালিকায়। পরবর্তীতে সহযোগিতা আসলে তাদের দেয়া হবে। তবে চরের প্রত্যেক পরিবারকে ১০কেজি করে চাল ও নগদ ৫০ টাকা করে দিয়েছেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারমান আব্দুর রহমান মন্ডল বলেন, সবার সিদ্ধান্ত মোতাবেক তালিকা প্রস্তুত করা হয়েছে। কুশাহাটা অনেক দুর। তাৎক্ষনিক তালিকা তৈরি করা হয়েছে, যে কারণে চরের বাসিন্দাদের তালিকায় অন্তভূক্তি করতে পারেন নাই। তবে চরের বাসিন্দারা সরকারী অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু বলেন, উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৬ হাজার ৭০০ জনের তালিকা চুরান্ত হয়েছে মোবাইলে প্রধানমন্ত্রীর উপহারের জন্য। তবে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা যারা পাচ্ছেন, তারা এ তালিকায় অন্তভূক্তি হতে পারবে না। এছাড়া প্রতিটি ওয়ার্ড ও ইউনিট কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে এ তালিকা করা হয়েছে। কুশাহাটার কোন বাসিন্দা প্রধানমন্ত্রীর উপহারের এ তালিকায় নাই, এ বিষয়টি তার জানা নাই। আসলে তালিকা তো ওয়ার্ড কমিটির প্রস্তাবের ভিত্তিতে হয়েছে। বিষয়টি তিনি যাচাই বাছাই করে দেখবেন বলে জানান।
উল্লেখ্য, রাজবাড়ী জেলায় মোবাইল ব্যাংকিং পরিশেবার আওতায় প্রধানমন্ত্রীর দেয়া ৫২ হাজার করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পরিবার এ উপহার পাবে এবং গোয়ালন্দ উপজেলায় পাবে ৬ হাজার ৭শ পরিবার।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































