একই পরিবারের ৩ জন করোনা আক্রান্ত: বালিয়াকান্দিতে জননী ক্লিনিক ও একটি বাড়ী লকডাউন-
- Update Time : ০৬:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ৬৬ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতাল এলাকার জননী ক্লিনিক এবং একটি বাড়ী লকডাউন করে দিয়েছে প্রশাসন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘বালিয়াকান্দি হাসপাতাল সড়কের আব্দুর রব তার গাড়ীতে করোনা রোগী বহন করায় ও জননী ক্লিনিকের ৩জন স্টাফ ওই বাড়ীর ভাড়াটিয়া ও রোগীদের সংস্পর্ষে আসার কারণে বাড়ীটি এবং জননী ক্লিনিক লকডাউন ঘোষনা করা হয়েছে।’
তিনি জানান, তাদের স্যাম্পল সংগ্রহ করে পাঠানো হবে। রিপোর্ট না আসা পর্যন্ত তাদের লকডাউনে থাকতে হবে।
জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের সাধুখালী গ্রামে স্বামী-স্ত্রী এবং তাদের ছেলে করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্য স্বামী ফরিদপুর হাসপাতালে থাকলেও স্ত্রী ও ছেলে গ্রামের বাড়ীতে অবস্থান করছেন।
গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, ‘ওই পরিবারের প্রধান শ্বাসকষ্ট নিয়ে ফরিদপুর হাসপাতালে ভর্তি হন এবং পরে তাদের পরিবারের ৩ জনকেই করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































