পাংশায় কৃষকের ধান কাটলেন কৃষকলীগের কর্মীরা –
- Update Time : ০৫:৩১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা পরিস্থিতিতে কৃষি শ্রমিকের সংখ্যা কম হওয়ায় বিপাকে পরেছেন পাংশার কৃষকরা। তাদের সেই সমস্যা কিছুটা হলেও দূর করতে পাশে দাড়িয়েছে উপেজেলার কৃষকলীগের সদস্যরা। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কেটে দিয়েছেন তারা।
বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাড উম্মে কুলসুম স্মৃতি, এমপির সার্বিক তত্বাবধানে এবং ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হকের পরামর্শে বুধবার সকালে রাজবাড়ী জেলার পাংশা পৌর কৃষকলীগের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধান কাটা হয়।
জানাগেছে, পাংশা পৌরসভার মৈশালা বাসস্টান্ড সংলগ্ন রঘুনাথপুরে কৃষক বারেক সরদারের ৫০ শতক জমির ধান তারা কেটে দিয়েছেন।
সে সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, পাংশা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক বাবু খান, পৌর কৃষকলীগের আহবায়ক মাসুদ সরদার, সদস্য সচিব আজগর খান, রাজবাড়ী সদরের যুগ্ম আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য দুলাল শেখসহ পৌরকৃষকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক জানান, দরিদ্র কৃষকদের পাশে তারা সব সময় আছেন। কৃষকদের ধান কেটে দেয়া, গবাদী পশু এবং ঘর আগুনে পুড়ে যাওয়াসহ বিভিন্ন দূর্যোগকালে তারা পাশে থাকছেন। তাদের এক কর্মকান্ড অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































