করোনা বিস্তার রোধে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজবাড়ী বাজার!-
- Update Time : ০৪:১৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১০ মে থেকে সীমিত আকারে রাজবাড়ী বাজার খুলে দেয়া হলেও, বুধবার বিকালে হঠাৎ করেই তা পুনরায় বন্ধ ঘোষনা করা হয়েছে। করোনার প্রদুর্ভাব রোধে রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং রাজবাড়ী বাজার মনিটরিং কমিটির আহবায়ক সফিকুল ইসলাম সফি জানান, সরকারী সিদ্ধান্ত অনুযায়ী তাদের তত্বাবধনে সীমিত আকারে রাজবাড়ী বাজার খুলে দেয়া হয়। সেই সাথে বাজার মনিটরিং কমিটির সদস্যরা সারাক্ষণ মাইকিং করা এবং স্বেচ্ছা সেবকের মাধ্যমে সামাজিক দুরত্ব রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।
কিন্ত বাজার ব্যবসায়ী ও ক্রেতারা সামাজিক দুরত্ব বজায় না রাখায় এবং দেশে করোনা রোগি ও মৃত্যুর সংখ্যা আকষ্মিক বৃদ্ধির কারণে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এই সিদ্ধান্ত নিয়েছে।
সংগঠনের সভাপতি কাজী ইরাদত আলীর সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত রাজবাড়ী পৌর এলাকার সকল বাজার বন্ধের ঘোষনা দেওয়া হয়।
তবে খাদ্য দ্রব্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। আর ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে।
এদিকে, বুধবার দুপুরে রাজবাড়ী বাজারে প্রবেশ করে দেখাযায়, সামাজিক দূরত্ব মানার নেই কোন বালাই। হাজারো ক্রেতা বিক্রতার সমাগমে মুখরিত পুরো বাজার। সবচেয়ে মারাতœক বিষয় ছিলো, ক্রেতারা বাজারে তাদের শিশু সন্তানদের পর্যন্ত নিয়ে এসেছে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, সামাজিক দুরত্ব না মানার বিষয়টি তিনি রাজবাড়ী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী ইরাদত আলীকে অবহিত করেছেন। ফলে রাজবাড়ী বাজার বন্ধ ঘোষনা করায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































