রাজবাড়ীর বাণিবহে সরু বালাম ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ –
- Update Time : ১০:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সরু বালাম ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা বানীবহ ইউনিয়নের সৈয়দ পাঁচুরিয়া গ্রামের আদাপুনিয়া ব্লকের বোরোধান বীজ উৎপাদন প্রদর্শনীতে ধান কাটা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দীন সেক। তিনি এ ধানের গুনগত মান, উৎপাদন, সংরক্ষণ প্রসঙ্গে কৃষকদের পরামর্শ প্রদান করেন।
ওই ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তা নিলিমা রানী বিশ্বাস জানান, ব্রি ধান-৬৩ জাতটির চাল সরু এবং গুনা-গুন বালাম চালের মতো বলে জাতটি সরু বালাম নামে পরিচিতি। এজাতের পাকা ধানের রঙ সোনালী। চালের আকৃতি পাকিস্তানি বাসমতীর মতো লম্বা ও চিকন চাল। এ জাতের ডিগপাতা খাড়া ও লম্বা। তাই এ ধান দেখতে খুবই আকর্ষণীয়। যা বিদেশে রপ্তানি যোগ্য।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রদুর্ভাবের মাঝেও তারা বসে নেই। নিয়মিত ভাবে তারা মাঠে যান এবং কৃষকদের পরামর্শ দেন। যে কারণে ব্রি ধান-৬৩ জাতটির চাল সরু চাল উৎপাদন হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































