বালিয়াকান্দির ইসলামপুরের ভুমিহীন পল্লীতে পৌঁছায়নি খাদ্য সহায়তা –
- Update Time : ১০:০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ৭৯ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অর্ন্তগত চন্দনা নদীর নারায়নপুর-কুটুরঘাট ওয়াপদা পাড়ার ভুমিহীন পল্লীতে এখনো পৌছেনে সরকারী ত্রাণ।
ভুমিহীন পল্লীর বাসিন্ধা ভ্যান চালক আবুল কালাম বলেন, ‘চন্দনা নদীর পাড়ে আমরা ১৯টি পরিবার বসবাস করি। এদের মধ্যে কারো কোন জমিজমা নেই। পানি উন্নয়ন বোর্ডের সরকারী জমিতে বসবাস করি। এখানে বসবাসরত সবাই কর্মজীবি। করোনা ভাইরাসের কারণে আমরা কর্মহীন হয়ে পড়ি। এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদ থেকে ৩ টি পরিবার সরকারি ত্রাণ সহায়তা পেয়েছেন। তবে আমি এখনো পাইনি।’
ত্রাণ না পাওয়ার বিষয়ে Helal Khondokar নামের একটি ফেইসবুক আইডি থেকে গত ৫মে পোষ্ট করা হয়যে, “ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অর্ন্তগত নারায়নপুর-কুটুরঘাট ওয়াপদা পাড়া ১৯টি পরিবারের মধ্যে এখন পর্যন্ত ৩টি পরিবার সরকারী ত্রাণ সহায়তা পেয়েছে। অথচ এখানে বসবাসরত ১৮ টি পরিবারই ভুমিহীন এবং দারিদ্র সীমার নিচে বসবাস করে। এরা সবাই সরকারি জায়গাতে বসবাস করে। এ বিষয়ে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের হস্থক্ষেপ কামনা করছি।”
এ পোষ্টটি দেওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। সরেজমিনে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ বলেন, ওই ভুমিহীন পল্লীর ২জনের ভিজিডি, ৪ জনের রেশন কার্ড ও ৪-৫জনের ত্রাণ দেওয়া হয়েছে। বাকীদের অগ্রাধিকার তালিকায় নাম প্রেরণ করা হয়েছে।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান বলেন, ভিজিডি ও রেশন কার্ডধারীরা ত্রাণ পাবে না। এদের মধ্যে কয়জন আছে এ রকম হলে খোঁজ খবর নিয়ে পাওয়ার যোগ্য হলে ব্যবস্থা গ্রহন করবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































