বালিয়াকান্দিতে নিম অর্গানিক ও সোনার বাংলা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ –
- Update Time : ০৯:২১:২৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
- / ৬৮ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন, দুঃস্থ, অসহায়, বেকার, হতদরিদ্র মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে নিম অর্গানিক লিমিটেড এবং সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদ।
সরকারী খাদ্য সহায়তা পায়নি তবে এ দুর্যোগের কারণে লোকলজ্জায় লাইনেও দাড়াতে বা বলতে পারছেন না এ ধরনের নিন্মমধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবার বাছাই করে বাড়ী বাড়ী ১০ কেজি করে চাউল পৌছে দিচ্ছে সংস্থা দুটির স্বেচ্ছাসেবকরা।
বালিয়াকান্দি উপজেলার বহরপুর, ইসলামপুর, নবাবপুর ইউনিয়নের বহরপুর কেন্দ্রিক পার্শ্ববর্তী গ্রাম গুলোতে এ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
সোনার বাংলা সমাজ কল্যান ও ক্রীড়া সংসদের আহবায়ক এস,এম হেলাল খন্দকার বলেন, ‘নিম অর্গানিক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ড. নিম হাকিমের নিকট সরকারী খাদ্য সহায়তা পায়নি তবে এ দুর্যোগের কারণে লোকলজ্জায় লাইনেও দাড়াতে বা বলতে পারে না এ ধরনের নিন্মমধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারকে সহায়তা দেওয়ার প্রস্তাব দিলে তিনি একমত পোষন করেন।’
পরে নিম অর্গানিক লিঃ ও সোনার বাংলা সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদের নিজস্ব অর্থায়নে যৌথ ভাবে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে ১শ পরিবারকে বাছাই করে বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে আরো ১শ পরিবারের মধ্যে সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































