ঢাকা থেকে রাজবাড়ীতে আসা স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত: বেড়াডাঙ্গার ৮ বাড়ী লকডাউন, ১২ জনের নমুনা সংগ্রহ –
- Update Time : ০৪:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নতুন করে ইমরান শেখ (৩০) নামে করোনায় আক্রান্ত হয়েছে এক যুবক। সব মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত রাজবাড়ীতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে।
ইমরান রাজবাড়ী জেলা শহরের ৩ নং বেড়াডাঙ্গা ও খবিরের দোকানের মাঝামঝি পীরতলা মোড় এলাকার রমজান আলী শেখের ছেলে। তিনি রাজধানী ঢাকার শান্তিনগরের পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের কর্মচারী। সে গত ২৫ এপ্রিল রাজবাড়ী জেলা শহরের গ্রামের বাড়ীতে আসে। এখানে আসার পর সে অসুস্থ হয়ে পরে। পরবর্তীতে তিনি সদর হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার নমুনা দিয়ে আসেন।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে ইমরানকে থানা পুলিশের সদস্যরা স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় এ্যাম্বুলেন্সে করে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাঠানোর ব্যবস্থা করে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, ইমরানের বাড়ীসহ প্রতিবেশি ৮টি বাড়ী লকডাউন করা হয়েছে। সেই সাথে ওই সব বাড়ীর ১২ জনের নমুনাও সংগ্রহ করা হয়েছে।
তিনি আরো বলেন, গত ২ মে পাঠানো হয় ৩৮ জনের নমুনা। যার মধ্যে একমাত্র ইমরানের নমুনা পজেটিভ আসে। এ পর্যন্ত জেলার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ১৪ জন পজেটিভ হয়েছে। পজেটিভ রোগিদের মধ্যে গোয়ালন্দ বিআইডব্লিইটিসি’র কর্মচারী ৫ জন। পজেটিভ রোগিদের মধ্যে ইতোমধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে পাংশার ১ জন, বালিয়াকান্দির ১ জন, গোয়ালন্দ বিআইডব্লিইটিসি’র ৩ জন কর্মচারীসহ মঙ্গলবার ভর্তি হওয়া রোগিসহ ৬ জন অবস্থান করছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































