গোয়ালন্দে ধান কাটলেন কৃষকলীগের কেন্দ্রীয় নেতা: দিলেন শ্রমিকের মজুরিও –
- Update Time : ০৬:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের এই কঠিন সময়ে ধান কাটার শ্রমিক মিলছে না। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও তার সহযোগি ও ভাতৃপ্রতীম সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছেন কৃষকের ধান কাটায় সহযোগিতা করতে। সেই আহ্বানে সাড়া দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দের এক কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে দিলেন কৃষকলীগের নেতাকর্মীরা। ধান কাটায় নেতৃত্ব দিলেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী হক।
এসময় কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক কৃষি শ্রমিকের মজুরি বাবাদ নগদ টাকাও তুলে দেন কৃষকের হাতে। সোমবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়া গ্রামে কৃষক নিজামউদ্দিন শেখের ক্ষেতের পাকা ধান শতাধিক নেতাকর্মী নিয়ে কাটা শুরু করেন বাংলাদেশ কৃষকলীগের বৃহত্তর ফরিদপুরের প্রধান সমন্বয়ক নুরে আলম সিদ্দিকী হক। অল্প সময়ের মধ্যেই কৃষক নিজামউদ্দিনের প্রায় দুই বিঘা জমির ধান কাটা শেষে হয়ে যায়। এসময় কৃষকলীগ নেতা শ্রমিক নিয়ে দ্রুত সময়ের মধ্যে অন্য জমির ধান কেটে শেষ করার জন্য ওই কৃষককে নগদ ৫ হাজার টাকা দেন।
ধান কাটার এই সময় তার সঙ্গে ছিলেন রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার খান, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সভাপতি মমিন শেখ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ গোয়ালন্দ পৌর ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ। কৃষক নিজামউদ্দিন জানান, ধান কাটা নিয়ে তিনি চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। আজ এই ধান কেটে দিয়ে কৃষকলীগের নেতা-কর্মীরা তার অনেক উপকার করেছেন। রাজনীতিকদের এমনই হওয়া উচিত।
কৃষকলীগের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষক বাঁচাও দেশ বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপির সার্বিক তত্বাবধায়নে কৃষকদের ক্ষেত থেকে ধান কেটে ঘরে তুলে দেওয়া কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচি একযোগে সারা দেশে চলবে। যে কৃষক ধান কাটা নিয়ে সমস্যায় পড়বেন কৃষকলীগের নেতাকর্মীরা তার ধান কেটে দিয়ে আসবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































