কালুখালীর মৎস্যজীবিদের মাঝে চাল বিতরণ-
- Update Time : ০৯:১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০
- / ৬৯ Time View
আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৎস্যজীবিদের মাঝে চাউল বিতরন করা হয়েছে। যে সব মৎস্যজীবি পদ্মা নদী থেকে জাটকা ইলিশ নিধন ও বিক্রয় থেকে বিরত ছিলো তাদেরকে এই চাউল বিতরন করা হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম চাউল বিতরন উদ্বোধন করেন। বিতরন অনুষ্ঠানে উপজেলা মৎস অফিসার আব্দুস সালাম , যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার চৌধুরী , সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, রতনদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিউর রহমান নবাব ,মদাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম মৃধা, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হালিমা বেগম ,সাওরাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী , সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সুজিত কুমার নন্দী, সহকারী শিক্ষা অফিসার আঃ রশিদ ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ জব্বার প্রমুখ উপস্থিত ছিলেন ।
উপজেলা মৎস অফিসার আব্দুস সালাম জানান, রাজবাড়ী কালুখালী উপজেলার নিবন্ধনকৃত ৩ শত ৩৫ জন মৎসজীবির প্রত্যেককে ৮০ কেজি করে করে চাউল প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































