লকডাউন মানছে না পাংশার মানুষ: ১৫ জনকে জরিমানা! –
- Update Time : ০৯:৫০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ৬৮ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস বিস্তার রোধে রাজবাড়ী জেলাকে অনিদৃষ্ট কালের জন্য লক ডাউন ঘোষনা করেছেন জেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় পাংশায় লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার ভ’মি নুজহাত তাসনীম আওন লকডাউন কার্যকর করতে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে পাংশা বাজারে ভ্র্যমমান আদালত পরিচালনা করেন। এ সময় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ডাউন না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ৬ জনকে ১১ হাজার টাকা জরিমানা করেন অপর দিকে সহকারী কমিশনার ভ’মি নুজহাত তাসনীম আওন সামাজিক দুরুত্ব না মানায় ভ্র্যমমান আদালত পরিচালনা করে ৯ জনকে ৫ হাজার ৬শত টাকা জরিমানা করেছেন। এ সময় পাংশা মডেল থানা পুলিশ ভ্র্যমমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম পাংশা বাসিকে লক ডাউন মেনে চলার আহবান জানান একই সাথে ব্যবসায়ীদেরকে হুশিয়ারী দিয়ে বলেন লুকো চুরি করে ব্যবসা করা যাবে না সরকারের আইন না মানলে আইনের প্রয়োগ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































