শিক্ষক মিতার মহতি উদ্যোগ: আরো ৬০ পরিবার পেলো খাদ্য সহায়তা –
- Update Time : ০৮:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী শাখার নারী বিষয়ক সম্পাদক গুলশান আরা মোস্তফা মিতার উদ্যোগে আরো ৬০ জন পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার জেলা শহরের শ্রীপুর, ভবানীপুর, বাজার পাঠশালা, কাজীকান্দা, কাজীবাধা, লক্ষীকোল, আলীপুরের কল্যানপুরের কর্মহীন মানুষের বাড়ী বাড়ী ওই সব খাবার পৌছে দেয়া হয়েছে।
গুলশান আরা মোস্তফা মিতার করোনা ভাইরাসের প্রদুর্ভাব রোধে তিনি শুরুতেই নিজ হাতে মাস্ক বানিয়ে বিতরণ করেন। সেই সাথে নিজের জমানো টাকা দিয়ে খাবার কিনে হত দরিদ্রদের বাড়ীতে বাড়ীতে খাবার পৌছানো শুরু করেন। এ পর্যন্ত ৩০০টি পরিবারে তিনি খাবার পৌছে দিয়েছে। এবার যে ৬০ জনের খাবার কিনেছেন তাতে আর্থিক সহযোগিতা করেছেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, সহকারী শিক্ষা অফিসার নৃপেন্দ্রনাথ সরকার, মোশারফ হোসেন, আব্দুস সালাম মন্ডল, নাসরিন নাহার, শাহিন শেখ। সেই সাথে শিক্ষক আঞ্জুমানআরা, শাহিনা আক্তার, মনোয়ারা বেগম, রিজিয়া পারভীন, নাসিমা আক্তার, রিনা পারভীন, রাসেদুন্নবি. লিটু, সেহেলি নারগিস, আসিফ বিশ্বাস। এর আগে অন্যান্য শিক্ষকরা সহযোগিতা করেছিলেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার এই কাজের ধারা অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































