কাজ করছে না লকডাউন: দৌলতদিয়া ফেরী ঘাটে যাত্রীর চাপ-
- Update Time : ০৭:১০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া ফেরি ঘাটে লকডাউন অপেক্ষা করে সামাজিক দুরত্ব বজায় না রেখে আজও ঢাকা মুখি শতশত যাত্রী পারাপার হচ্ছে। সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের চাপ দেখা গেছে। করোনাভাইরাসের কারণে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট সীমিত আকারে চলাচল করছে। এই সুযোগে ফেরিতে শতশত যাত্রী পারাপার হচ্ছে।
পুলিশের দাবি, ঢাকায় বিভিন্ন গার্মেন্ট খোলায় গত কয়েকদিন ধরেই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। সামাজিক দূরত্ব নিশ্চিতে তারা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান,করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এই রুটে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে মোট ছোট-বড় মিলে ১৬ টি ফেরি রয়েছে। এর মধ্যে ৪ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































