পাংশায় “ফ্লাডলাইট”-এর “ভালবাসার প্যাকেট”-
- Update Time : ০৮:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“হাসিমুখে মোকাবেলা করি করোনা ভাইরাস”-এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের একদল তরুণ গড়ে তুলেছেন স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপ “ফ্লাডলাইট”। এ সংগঠনের সদস্যরা অর্থ সংগ্রহের পর খাবার কিনে তা প্যাকেটজাত করে রাতের আঁধারে গ্রামের কর্মহীন দরিদ্র মানুষের বাড়ীতে পৌছে দিচ্ছেন। আর ওই প্যাকেটর গায়ে তারা লিখে দিচ্ছে “ভালোবাসার প্যাকেট”।
ফ্লাডলাইটের সদস্যদের মধ্যে অন্যতম মাহমুদ আরাফাত জানান, “মানুষ মানুষের জন্য, কোন করুণা নয় ভালবাসায়, অনুরোধে নয় দায়িত্ববোধ থেকে তারা এ কাজ শুরু করেছেন। তারা চাল, ডাল, আটা, আলু, সাবান ও ডিটারজেন্ট পাউডার সম্মলিত দ্রব্য দিয়ে এখন পর্যন্ত ২৭৮ পরিবারের কাছে “ভালবাসার প্যাকেট” পৌঁছে দিয়েছেন। অপর সদস্য আব্দুল্লাাহ আল মামুন তুষার, হাফিজুর রহমান হাসু ও মশিউর রহমান জানান, তারা প্রচার প্রচারনার পাশাপাশি মসজিদ ও এলাকার জনবহুল স্থানে জীবাণুনাশক স্প্রে করছেন। একই সাথে ছাত্র-ছাত্রীরা তাদের একাডেমিক কার্যক্রম থেকে যাতে পিছিয়ে না পড়ে সে জন্য “ইশকুল-অনলাইন ক্লাসরুম” ও ইউটিউব চ্যানেল ফ্লাডলাইট থেকে বিনামূল্যে শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































