করোনাভাইরাসে লকডাউন: পাংশায় ২৯ জনের জরিমানা –
- Update Time : ০৯:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ৪৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস বিস্তার রোধে রাজবাড়ী জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার পাংশায় লকডাউন কার্যক্রম কঠোর ভাবে বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন।
এর অংশ হিসেবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সামাজিক দুরুত্ব বজায় রাখতে পাংশা বাজারে ভ্র্যমমান আদালত পরিচালনা করেন। সে সময় তিনি লকডাউন না মানায় ১৯ জনকে ২৪ হাজার ৮শত টাকা জরিমানা করেন। অপর দিকে, সহকারী কমিশনার (ভমি) নুজহাত তাসনীম আওন পৃথক ভ্র্যামমান আদালত পরিচালনা করে ১০ জনকে ৫ হাজার ৫ শত টাকা জরিমানা করেছেন। এ সময় পাংশা মডেল থানার এস আই এনছের আলী ও বাংলাদেশ সেনাবাহীনির সদস্যগন ভ্র্যমমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম সকলকে লকডাউন মেনে চলার আহবান জানান। একই সাথে ব্যবসায়ীদেরকে হুশিয়ারী দিয়ে বলেন লুকোচুরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































