করোনা-জয়ী সহধর্মিণীকে নিয়ে ঘরে ফিরলেন রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা যুদ্ধে জয়ী হয়ে টানা ১৩ দিন পর আজ সোমবার বিকালে হাসপাতাল থেকে রাজধানী ঢাকার গুলশানের বাসায় ফিরেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সহধর্মিণী রেবেকা সুলতানা। তবে ভালোবাসার অনন্য নজির স্থাপন করেছেন, কাজী কেরামত আলী। তিনি এই দীর্ঘ সময় রাজধানী ঢাকার কুর্মিটোলা হাসপাতালে অবস্থান করে চিকিৎসক ও নার্সদের পাশাপাশি সহধর্মিণীর সেবা করেছেন।
জানাগেছে, দু’সপ্তাহ আগে একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতিকে নিয়ে সদর উপজেলা ও গোয়ালন্দ উপজেলার ১৫ হাজার দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌছে দিয়ে রাজধানী ঢাকার বাসায় ফিরে যান সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। তবে বাসায় গিয়েই দেখতে পান তার সহধর্মিণীনি ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সদস্য রেবেকা সুলতানা (৫২) অসুস্থ। তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান তিনি এবং সেখানে রেবেকা সুলতানাকে পরীক্ষা করে চিকিৎসকরা জানান তার করোনা পজেটিভ। ওই সময়ই এমপি ও তার মেয়েকেও পরীক্ষা করা হয়। তবে তাদের পরীক্ষার ফল আসে নেগেটিভ। এমনি অবস্থায় রেবেকা সুলতানা তার স্বামী ও মেয়েকে বাসায় চলে যাবার জন্য অনুরোধ করেন। তবে কাজী কেরামত আলী তাদের একমাত্র সন্তানের সুরক্ষার কথা চিন্তা করে তাকে বাসায় পাঠিয়ে দেন এবং সহধর্মিণীনির প্রতি ভালোবাসার অনন্য নিদর্শন স্বরুপ তিনি জীবনের মায়া ত্যাগ করে রেবেকা সুলতানার পাশে থেকে যান। গত ১৩ এপ্রিল থেকে তিনি হাসপাতালের কেবিনে সহধর্মীনির সাথে অবস্থান করছিলেন। চিকিৎসক ও নার্সদের পাশাপাশি তিনি পুরোদমে তার সহধর্মিণীনির সেবা করছেন।
তাদের একমাত্র কন্যা সন্তান কানিজ ফাতেমা চৈতি জানান, গত কয়েক দিনে একাধিবার তার মা, বাবা ও তাকেসহ বাসায় থাকা তিন জন পরির্চযা কর্মী ও দুই জন গাড়ী চালকেরও করোনা পরীক্ষা করা হয়েছে। আল্লাহর রহমতে তাদের সকলের রিপোর্টই নেগেটিভ আসেছে। এর পর আজ সোমবার দুপুরে তার মা-এর সর্বশেষ রিপোর্ট হাতে পাবার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছেন। যে কারণে তাকে বিকালেই বাসায় নিয়ে এসেছেন। এ পরিস্থিতি থেকে উত্তোরণের পর কাজী কেরামত আলী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। সেই সাথে করোনার প্রাদুর্ভাব থেকে বাঁচতে সকলকে ঘরে থাকার অনুরোধও করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































