মূল্য কারসাজির দায়ে রাজবাড়ী বাজারের কল্লোল দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা –
- Update Time : ০৮:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আপেলসিডার ভিনেগারে মূল্য কারসাজি করায় রাজবাড়ী বাজারের কল্লোল দত্ত স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালক শফিকুল ইসলাম।
তার নেতৃত্বে গত শনিবার সদর উপজেলার সদর বাজারে মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয় ও আপেল সিডার ভিনেগারের মূল্যে কারসাজি করার দায়ে কল্লোল দত্ত স্টোরকে ৩৭ ধারায় ৫ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। বাজারে কোন পণ্যের সংকট নেই এবং কাঁচা সবজির দাম কিছুটা কমেছে। এছাড়া অন্যান্য দ্রব্যের মজুদ ও সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কিছু পন্যের মুল্য উর্ধমুখী। রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে । এ সময় টিসিবির একটি ট্রাকসেল পরিদর্শন করা হয় এবং ন্যায্যমুল্যে উপস্থিত জনতার মধ্যে ভোজ্য তেল, চিনি, ছোলা, মশুর ডাল বিক্রি করা হয়। ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয় ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































