দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিসি’র ২ কর্মী করোনায় আক্রান্ত : রাজবাড়ীতে ৫১৩ জনের নমুনা পরীক্ষা –
- Update Time : ০৪:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দুই কর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে প্রাণঘাতি করোনা ভাইরাস আক্রান্তের খবর গোয়ালন্দে এটাই প্রথম। যখন ভয়াবহ এই ভাইরাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক প্রশাসনের বিভিন্ন ব্যাক্তি সংক্রামনের শিকার হচ্ছেন, সেই সময় দুর্যোগকালে সেবাদানকারী অপর প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি’র দুই কর্মী করোনা ভাইরাসের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেলে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, ঠান্ডা-জ্বরে আক্রান্ত হওয়ায় গত ২৩ এপ্রিল বিআইডব্লিউটিসি’র দুই কর্মচারীর করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। রোববার প্রাপ্ত পরীক্ষার ফলাফলে তাদের পজেটিভ আসে।
এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০ জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর বরাত দিয়ে রাজবাড়ীর স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
রাজবাড়ীতে প্রথম করোনা রোগী সনাক্ত হয় ১১ এপ্রিল। ওইদিন জেলা সদরের বিভিন্ন এলাকায় ৫ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। গত ১৫ এপ্রিল জেলার পাংশা পৌর এলাকায় একজন এবং ১৯ এপ্রিল বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নে করোনা রোগী সনাক্ত হয়। এর আগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে রাজবাড়ীতে আসা জেলা সদরের দাদশী ইউনিয়নের এক নারীর করোনা সনাক্ত হয়। এছাড়া ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের এক রোগীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। রবিবার সনাক্ত হওয়া ২ জন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কর্মরত বিআইডব্লিউটিসি’র কর্মচারী বলে জানা গেছে।
এদিকে রবিবার (২৬ এপ্রিল) দুপুর পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী ৫১৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তরোগী ১০ জন। আক্রান্ত একাধিক ব্যক্তি আছেন যাদের এক থেকে চারবার নমুনা পরীক্ষা করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী, রবিবার পর্যন্ত ২২৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। আক্রান্তদের মধ্যে পাংশা ও বালিয়াকান্দির ২ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। বাকী ৬ জন সুস্থ হয়ে বাড়ীতে ফিরেগেছে। গোয়ালন্দের আক্রান্ত নতুন ২ রোগীকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নিয়েছে প্রশাসন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































