জেলা ওয়ার্কাস পাটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ-
- Update Time : ০৯:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
রাজবাড়ীতে করোনা ভাইরাসের কারনে সাধারন মানুষ কর্মহীন হয়ে পরায় তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে পারছেনা। তাই এই অসহায় সাধারন মানুষের মাঝে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি রাজবাড়ী জেলা শাখার সহযোগিতায় অসহায় কর্মহীন মানুষের মাষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা ওয়ার্কাস পার্টির কার্যালয়ে অসহায় কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এসময় ৫শত মানুষের মাঝে চাল, ডাল, লবন, তেল ও সবজি বিতরন করা হয়। তবে আগামী দিন গুলোতে জনসাধারনের মাঝে তাদের এ বিতরন কার্যক্রম চলমান থাকবে বলে জানান।
বিতরনের সময় উপস্থিত ছিলেন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রেজা, জেলা জাসদের সভাপতি স্বপন কুমার দাস, রাজবাড়ী সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সরকার, সাধারন সম্পাদক ডাঃ সমির কুমার দাস, পৌর সাধারন সম্পাদক বিপ্লব কুমার সরকার প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































