জমিজমা নিয়ে বিরোধে বালিয়াকান্দিতে গ্রাম্য শালিসে হামলা: আহত ৭, আটক ৪ –
- Update Time : ০৭:৪৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ৬৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম:
করোনা ভাইরাসের কারণে জেলা লকডাউন হলেও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রাম্য শালিসে হামলায় ৮ জন আহত হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক করেছে।
শুক্রবার সকাল ১০টায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের মজিদের বাড়ী শালিসের মাঝেই এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ নিয়ে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, ইউপি সদস্য মাসুদুর রহমান মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে শালিসী বৈঠক বসে। শালিসে উভয়পক্ষের অভিযোগ শোনা কালীন বহিরাগত দু,জন লোক এসে হামলা চালিয়েছে।
হামলায় আহত দিলালপুর গ্রামের রফিক শেখ, নুর জাহান বেগম, ইসলাম মোল্যা, রাসেল শেখ, হারুন শেখ, পান্না বেগম, নিরোজ মোল্যা ও হিরণ শেখকে বালিয়াকান্দি ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী বলেন, হিরণ শেখ ও মজিদ শেখের মধ্যে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ইতিপুর্বে শালিসে আদালতের রায়ে যে পাবে সে জমি ভোগ করবে বলে রায় দেওয়া হয়। জমি চাষ ও একটি শিশুকে মারপিট করায় থানায় অভিযোগ দায়ের করে। এ করোনা ভাইরাসের কারণে আমি শালিস করতে না চাইলেও এলাকার লোকজনের অনুরোধে শান্তি রক্ষায় অল্প সংখ্যক লোক নিয়ে বসি। কথা বলার এক পর্যায়ে বহরপুর এলাকার নিরু, শাহজাহান নামের দুইটি ছেলে এসে পক্ষাবলম্বন করে হামলা চালায়। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী ফারুক শেখ, ফরহাদ শেখ, নিরু, শাহজাহান ৪জনকে আটক করেছে।
বালিয়াকান্দি থানার এসআই মামুন অর রশিদ জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় নিরু, শাজাহান, ফারুক ও ফরহাদ নামে চার জনকে আটক করা হয়। তবে এ ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































