পাংশার যশাই ইউপি চেয়ারম্যানের গোউডাউনের ১৩৪ বস্তা সরকারি চাল জব্দ, আটক ১ –
- Update Time : ০৫:২৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের গোউডাউন থেকে ১শ ৩৪ বস্তা সরকারি চাল এবং ১শ ৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়েছে। সে সময় পুলিশ আব্দুর রাজ্জাক নামে এক ব্যাক্তিকে আটক করেছে। তবে ইউপি চেয়ারম্যানের দাবী এটা কাবিখার চাল। এই চালের কাগজপত্র তার আছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের একতলা ভবনের গোউডাউনে তিনি অভিযান পরিচালনা করেন। সে সময় ওই গোউডাউন থেকে ১শ ৩৪ বস্তা সরকারি চাল ও ১শ ৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়। সেই সাথে গোউডাউনে অবস্থান করা আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
পাংশা থানার ওসি মোঃ আহসানুল্লাহ জানান, চাল ও পাট বীজ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে থানায় মামলাও দায়ের করা হবে।
তবে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডল জানান, তার ইউনিয়নের বিরু মন্ডলের ঘাটের কাচা রাস্তার উন্নয়ন কাজের জন্য চার টন কাবিথার চাল তাকে বরাদ্দা দেয়া হয়েছিলো। ইতোমধ্যে ওই কাজ শুরুও করা হয়েছে। তার কাছে উপযুক্ত প্রমাণপত্রও আছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































