করোনা বিস্তার রোধে সবজি বাজার রাজবাড়ী ষ্টেডিয়ামে স্থানান্তর –
- Update Time : ০৯:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস বিস্তার ও প্রকোপের হাত থেকে ক্রেতা সাধারন ও জন সাধারনকে মুক্ত রাখতে রাজবাড়ী শহরের বড় বাজারে স্থায়ী সবজি বাজারকে হেদায়েত হোসেন স্টেডিয়াম মাঠে স্তানান্তর করা হয়েছে।
যেখানে আগে বড় বাজারে জায়গা কম ও অলি গলি সরু থাকায় সাধারন ক্রেতারা গা ঘেষাঘেষি করে বাজার করতে হত। এতে করোনা ভাইরাস বিস্তারের ঝুকি রয়েযেত। তাই ভাইরাসের বিস্তার থেকে জনসাধারনকে মুক্ত রাখতে রাজবাড়ীর বড় বাজারকে স্থানান্তরিত করা হয়েছে। শুক্রবার সকালে ষ্টেডিয়ামের মাঠে শহরের বড় বাজারকে স্থানান্তরিত করা হয়।
শনিবার সকালে ষ্টেডিয়াম মাঠে গীয়ে দেখা যায় সামাজিক দুরত্ব বজায় রেখে সবজি বিক্রেতাদের ফাঁকা ফাঁকা স্থান করে বেসানো হয়েছে। বর্তমানে কোজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে শুধু সবজি বাজার থেকে ক্রেতারা বিভিন্ন ধরনের সবজি কিনছেন।
ক্রেতারা বলেন এখানে শুধু সবজি বাজার রয়েছে অন্য কিছু এখানে পাওয়া যায় না। মুদি সামগ্রী সহ মাছ,মাংস,মুরগী কিনতে বড় বাজারে যেতে হয়। তাই তাদের আরেকটি ঝামেলা তৈরী হয়েছে। সব ধরনের সদাই যেন এক স্থান থেকে ক্রয় করা যায় এর ব্যবস্থা করতে কতৃপক্ষকে অনুরোধ জানান ক্রেতারা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































