রাজবাড়ী টাউন মক্তবের অস্বচ্ছল শিক্ষার্থীর পরিবার পেলো দুধ ডিমসহ খাদ্য সামগ্রী –
- Update Time : ০২:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সহযোগিতায় স্কুলের ৫০টি অসহায় ও অস্বচ্ছল পরিবারকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। শিক্ষার্থীদের পরিবারগুলোকে দেওয়া হয়েছে দুধ, ডিমসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দুরত্ব নিশ্চিত করে এ ব্যতিক্রমী খাদ্য সহয়তা তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে। শিক্ষকরা জানান, প্রতিটি পরিবারকে দেড় লিটার দুধ, ৩০টি ডিম, ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার তেল, ১টি সাবান ও আধা কেজি লবন দেওয়া হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ কাজের সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স, সহকারী শিক্ষক সেলিনা খাতুন শাপলা, জিন্নাতুল এ্যামেনি, তাহমিনা পারভীন মুন্নি প্রমুখ।
রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুন কক্স বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কাজ কর্ম বন্ধ হয়ে যাওয়ায় অনেক পরিবার অস্বচ্ছল হয়ে পড়েছে এবং সেই পরিবারের মেধাবী শিক্ষার্থীরা পুষ্টিহীন হয়ে পড়েছে। সে দিক বিবেচনা করে তারা দুধ, ডিমসহ কিছু খাদ্য সামগ্রী ৫০টি পরিবারের মাঝে বিতরণ করেছেন। এতে করে যেমন উপকৃত হচ্ছে অস্বচ্ছল পরিবার, তেমনি দুধ ও ডিম সরবরাহ করে খামারীরাও কিছুটা লাভবান হচ্ছেন। সহায়তা করতে স্কুলের বর্তমান কিছু শিক্ষককের পাশাপাশি অভিভাবক ডাঃ ইকবাল হোসেন, আকরামুজ্জামান লাবু, মাসুমা আক্তার, সোনিয়া পারভীন, আলিফের আম্মু, প্রাক্তন শিক্ষক সেলিনা ইয়াসমিন, আতিকা বেগম রাশি, ছাত্র রাশেদুল ইসলাম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং ডিমের সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছেন তার বন্ধু পল্ট্রি ব্যবসায়ী কাউসার আহমেদ। এ ধারা অব্যাহত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন এবং স্বেচ্ছায় স্কুলের অসহায় পরিবারকে সহযোগিতা করতে চাইলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিনা খাতুন শাপলার বিকাশ নম্বরে সহযোগিতা করতে পারবেন। বিকাশ নম্বর (পারসোনাল) – (০১৭১৮১৫৭৫৬২)।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































