রাজবাড়ীতে ঢিলেঢালা লকডাউন: আরো ১২ জনের নমুনা গেলো ঢাকায়-
- Update Time : ১০:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ৪৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী জেলা প্রশাসন ১০ দিনের লকডাউন ঘোষণা করলেও, তাতে খুব একটা গা করছে না রাজবাড়ীবাসী। লকডাউন চলছে ঢিলেঢালা ভাবে। আজও রাজবাড়ীতে মানুষের আনাগোনা দেখো গেছে। প্রশাসনের সব ধরনের চেষ্টার পরও সাধারণ মানুষকে সচেতন করে তোলা কঠিন হয়ে পরছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখে ফাঁকি দিয়ে নিজেদের মতো ঘোরাফেরা করতে দেখা গেছে অনেককে। যা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের।
অন্যদিকে রাজবাড়ীর ৫টি উপজেলা থেকে রোববার পর্যন্ত করোনা ভাইরাস সন্দেহে ৪২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। সর্বশেষ ১২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে রোববার সকাল পর্যন্ত আগে পাঠানো ৩০ জনের নমুনার রিপোর্টই হাতে পেয়েছে স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে ২৫ নেগেটিভ এবং ৫ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। পজেটিভ রোগীদের মধ্যে দুই জনের বাড়ী জেলা শহরের বিনোদপুরে, এক জনের বাণিবহে, এক জনের চন্দনীর ডাউকিতে এবং এক জনের বাড়ী মধুখালীতে হলেও সে বসন্তপুরের জামাতার বাড়ীতে বেড়াতে আসার পর অসুস্থ হন, সেখানেই তিনি এখন অবস্থান করছেন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, করোনায় আক্রান্তদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
এদিকে রাজবাড়ী জেলা লকডাউন ১০ দিনের জন্য বলে জেলা প্রশাসক ঘোষনা করেছেন। তবে লকডাউনের কার্যকারিতা ছিলো ঢিলেঢালা। সাধারণ মানুষ ও গাড়ী চলাচল দেখাগেছে প্রধান সড়ক গুলোতে। যদিও রাজবাড়ীর পাংশা উপজেলায় কঠোর হয়েছে প্রশাসন। লকডাউন না মানায় জরিমানা করা হয়েছে ২৫ জনকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































