কাজী ইরাদত আলীর উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দের ৬ হাজার পরিবার পাবে খাদ্য সহায়তা –
- Update Time : ১০:২০:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নিজস্ব তহবিল থেকে জেলায় প্রায় ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার দুপুরে চেম্বার অব কমার্স ভবনে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় কাজী ইরাদত আলী এই ঘোষণা দেন। তিনি জানান, দেশের এই কঠিন মুহুর্তে জনগণের পাশে দাঁড়াতে চান। যার প্রেক্ষিতে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার মোট ৬ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবেন। এ জন্য ইউনিয়ন ও পৌর নেতাকর্মীদের অসহায়, দুঃস্থ্যদের তালিকা তৈরি করছেন। তালিকা তৈরি করে আগামী এক সপ্তাহের মধ্যে বাড়ীতে বাড়ীতে সহায়তা পৌছে দেওয়া হবে। এভাবে তিনি সব সময় অসহায় মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকতে চান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গনেশ নারায়ন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ উজির আলী, সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি প্রমূখ।
এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































