এসপি’র নির্দেশনায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের বেদে পল্লীতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ –
- Update Time : ১০:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশ নিয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নেতৃত্বে জেলার পাঁচ থানায় ঘরে ঘরে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেওয়া হয়েছে। এবার হ্যান্ড স্যানিটাইজারের সাথে দিচ্ছেন মাস্ক।
যার অংশ হিসেবে রবিবার বিকেলে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ স্বপন মজুমদারের তত্ত্বাবধানে গোয়ালন্দ মোড়ে অস্থায়ীভাবে গড়ে উঠা বেদে পল্লীর ২৫ টি পরিবারের সকল সদস্যদের হাতে এই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
বেদে সরদার মোঃ শেখ বলেন, ২৬ দিন যাবত আমরা এখানে অবস্থান করছি। করোনার কারনে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। খাবার নেই। আমরা এখন কি করবো ? রাজবাড়ীর পুলিশই আমাদের প্রথম খোঁজ-খবর নিলো।
তিনি কান্নাজড়িত কন্ঠে সদর ওসির কাছে খাদ্যসংকট মোকাবেলায় সাহায্য প্রার্থনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম প্রমূখ ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































