কোলারহাট বাজারে সাবেক ছাত্রলীগ নেতা রিপনের উদ্যোগে জীবানুনাশক স্প্রে প্রয়োগ –
- Update Time : ০৯:৫৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৬৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের সংক্রমন থেকে কোলারহাট বাজার ব্যবসায়ী ও চলাচলকারী সাধারন মানুষকে রক্ষার জন্য কোলারহাট বাজারের দোকান ও অলিতে গলিতে জীবানুনাষক স্প্রে প্রয়োগ করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন বিশ্বাসের ব্যক্তি উদ্দ্যোগে কোলারহাট বাজারে এ জীবানুনাশক স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বিশ্বাস, বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন বিশ্বাস, স্থানীয় মেম্বরসহ অনেকে।
রিপন বিশ্বাস জানান, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর পক্ষ থেকে তিনি কোলারহাট বাজারের ব্যবসায়ী ও বাজারে চলাচলরত মানুষের নিরাপত্তা জনিত কারণে সম্পূর্ণ ব্যক্তি উদ্দ্যোগে সকাল থেকে বিকাল পর্যন্ত জীবানুনাশক স্প্রে প্রয়োগ করেছেন। পাশাপাশি জনগনকে সচেতন করতে লিপলেট বিতরণ করেছেন। এ বিপদের সময় ক্ষুদ্র পরিসরে হলেও এমপি মহোদয়ের পক্ষ থেকে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































