করোনা ভাইরাস প্রতিরোধে বালিয়াকান্দিতে ছাত্রদলের জীবানুনাশক স্প্রে –
- Update Time : ০৮:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০
- / ৫৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের সংক্রমন রোধে রাজবাড়ীর বালিয়াকান্দিতে জীবানুনাশক পানি ছিটিয়েছে ছাত্রদল নেতাকর্মীরা।
গত শনিবার বিকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিনুর রহমানের নের্তৃত্বে এ জীবানুনাশক পানি ছেটানো হয়। এতে করে দুই সপ্তাহের গৃহিত কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত করলেন। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় জিয়াউর রহমান, জিল্লুর রহমান, রিপন সরদার সেলিম, মিন্টু প্রমুখ।
রাজবাড়ী জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক তুহিনুর রহমান বলেন, এ দূর্যোগকালীন সমেয় মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় ব্যাপার। দেশের যে অবস্থা তাতে আগে ভাইরাস সম্পর্কে সবাইকে সচেতন ও নিরাপদ করতে হবে। যার কারণে বালিয়াকান্দির বিভিন্ন হাট-বাজারে জীবানুনাশক পানি ছিটিয়ে ভাইরাস রোধের কর্মসূচি গ্রহন করেছেন। সবাইকে করোনা ভাইরাস রোধে কোন না কোন ভাবে এগিয়ে আসতে হবে। ছাত্রদল দূর্যোগকালীন সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। তবে সবাইকে সচেতন হতে হবে ভাইরাস সম্পর্কে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































