বালিয়াকান্দিতে ইউএনওর অর্থায়নে খাবার সামগ্রী পেল বেদে পল্লীর বাসিন্ধা –
- Update Time : ০৮:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ৫৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস সংক্রমনের কারণে সারা দেশের সাথে একযোগে রাজবাড়ীর বালিয়াকান্দিতেও ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে বেশি সমস্যায় পড়েছেন নিন্ম আয়ের মানুষ।
এ পরিস্থিতিতে কয়েকদিন ধরে দুঃসহ জীবন যাপন করছিল বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার সংলগ্ন থাকা ৯টি বেদে পরিবার। এরা প্রায় ২মাস ধরেই এখানে বসবাস করছিল। তাদের দুঃখ ও অনাহারে থাকার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামকে অবগত করার পরই তিনি শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ছুটে যান সেখানে। উপজেলা অফিসার্স ক্লাবের ফান্ড থেকে ৯টি বেদে পরিবারকে ১শত কেজি চাউল, ৩২ কেজি আলু, ১০ কেজি ডাউল, সাবান, তোয়ালেসহ বিভিন্ন উপকরণ প্রদান করেন। পরে জামালপুর ইউনিয়ন পরিষদে ৪৩জনকে ১০ কেজি করে চাউল, ১ কেজি ডাউল ও আড়াই কেজি করে আলু প্রদান করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সরকারী ভাবে জামালপুর ইউনিয়ন পরিষদে ৪৩জনকে এবং বালিয়াকান্দি অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বেদে ৯টি পরিবার চাল, ডাল, আলু প্রদান করা হয়েছে। তবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































