করোনা ভাইরাস নিয়ে বিতর্ক-সংর্ঘষ: প্রাণ গেলো ১ জনের! আহত ১০, আটক ৬ –
- Update Time : ০২:০৩:২২ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে করোনা ভাইরাস নিয়ে বিতকের্র জের ধরে দু’পক্ষের সংর্ঘষে লাবলু মোল্লা (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ১০ জন। যাদের অনেকে চিকিৎসা বাড়ী ফিরে গেছেন এবং বাবলু মোল্লা ও খালেক ফকির নামের দুই জন বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে ভবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাবলু মোল্লা রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মৃত অকেল উদ্দিন মোল্লার ছেলে। এদিকে পুলিশ এ ঘটনায় ৬ জনকে আটক করেছে বলে জানাগেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত বুধবার স্থানীয় আব্দুল মান্নান মোল্লা ও খালেক ফকিরসহ স্থানীয়রা একটি দোকানে আড্ডা দিচ্ছিল। সে সময় করোনা ভাইরাস নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে রাতেই আপোষের কথা থাকলেও শেষ পর্যন্ত সেই আপোষ হয় না। সকালে ওই ঘটনার জের ধরে মান্নান মোল্লাকে খালেক ফকির ঘুশি দিয়ে মাথা কেটে দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ অবস্থায় আজ সকালে ওই ঘটনার জের ধরে দেশিয় অস্ত্র নিয়ে গফ্ফার, ছালেক, খালেক লাবুল মোল্লাদের উপর হামলা চালায়। এ সময় লাবলু মোল্লা নিহত ও বেশ কয়েকজন আহত হয় এবং পুলিশ ৫জনকে আটক করেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাহিদা সুলতানা বলেন, লাবুল মোল্লার মাথায় গুরুতর আঘাতের চিহৃ রয়েছে। হাসপাতালে আনার পর সকাল ৮দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এছাড়া এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ চিকিৎসা নিয়েছেন এবং ওয়ার্ডে পাঠানো হয়েছে দুজনকে ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































