পাংশায় ২টি আগ্নেয়াস্ত্র, গুলি, গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫ –
- Update Time : ১০:১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৫ মামলার আসামি আইয়ুব আলী মল্লিক (৩৯) কে পুলিশ গ্রেপ্তার করেছে। আইয়ুব জেলার পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের নিয়ামত আলী মল্লিকের ছেলে।
পাংশা থানার ওসি মোঃ আহসানুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১ টার দিকে থানা পুলিশের সদস্যরা জানতে পারেন, জেলার পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের খামারডাঙ্গি গ্রামের একটি মেহগনি মধ্যে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে। এ সময় ২টি ওয়ান সুটার গান ও দুই রাউন্ড গুলিসহ আইয়ুব আলী মল্লিককে পুলিশ গ্রেপ্তার করে। আইয়ুবের বিরুদ্ধে চাঁদাবাজীসহ ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে থানার এসআই সেকেন্দার বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছেন।
অপরদিকে, একই থানা পুলিশ ফরিদপুরের রখখোলা গ্রামের মৃত ভক্ত রবি দাসের ছেলে রতন রবি দাস ওরফে প্রশান্ত (৩৮) ও রাজবাড়ী জেলা শহরের দক্ষিণ ভবানিপুর গ্রামের মোঃ রতন বিশ্বাসের ছেলে মোঃ রাশেদ বিশ্বাস (২০) কে ৪০০ গ্রাম গাঁজাসহ, পাংশার বালিয়াপাড়া গ্রামের মোঃ আইয়ুব মোল্লা ছেলে মোঃ মুকুল মোল্লা (২৫) কে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এবং পাংশার চাঁদপুর গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে মোঃ নাজের বিশ্বাস (৪০) কে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































