বেশি দামে মাস্ক বিক্রিকারী ফার্মেসীসহ বালিয়াকান্দির তিন প্রতিষ্ঠানকে জরিমানা –
- Update Time : ০৫:২২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ৫২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অতিরিক্ত দামে মাস্ক বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য দ্রব্য তৈরীর দায়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে বালিয়াকান্দি উপজেলায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান, বাজার তদারকির সময় বালিয়াকান্দি উপজেলার রুপের ফ্যাশন দোকানে ২০ টাকার মাস্ক ৫০ টাকা, ৫০ টাকার মাস্ক ১০০-১৫০ টাকায় বিক্রির, ৪০ টাকার ফেক্সিসল ৮০ টাকায় বিক্রির দায়ে বিসমিল্লাহ ফার্মেসীকে ৩ হাজার টাকা। অপরিচ্ছিন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে আনন্দ বেকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহায়তা করেছেন বালিয়াকান্দি পুলিশ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































