বালিয়াকান্দিতে জনতার হাতে ইয়াবাসহ সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার –
- Update Time : ১০:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ৪৫ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে যৌতুক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মেহেদী হাসান সুজন (৩০) গ্রেফতার এবং ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি টোকন খান (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার রাতে মেহেদী হাসান সুজনকে গাজীপুর ও টোকন খানকে বালিয়াকান্দির নারুয়া বাজার থেকে আটক করে।
গ্রেফতারকৃত মেহেদী হাসান সুজন বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের খালিয়া গ্রামের মৃত আবু তালেব মন্ডলের ছেলে এবং টোকন খান মধুপুর গ্রামের মোশাররফ খানের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি মেহেদী যৌতুক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। পরে গোপন সংবাদেও ভিত্তিতে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। অপরদিকে টোকনকে ২০ পিস ইয়াবাসহ নারুয়া বাজার থেকে আটক করা হয়। আসামিদেরকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































