মন ও চোখ দুটোই গেছে ! –
- Update Time : ০৮:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ৯৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রফিক, শফিক, বরকতসহ নাম না জানা শহীদদের রক্তে কেনা ১৯৫২ সালের ২১ শে ফেব্রæয়ারী। যে দিনটিকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই সাথে ওই সব শহীদদের শ্রদ্ধাচিত্তে স্মরণ করেছে পুরো জাতি। ব্যতিক্রম ছিলো না রাজবাড়ী জেলাও। এদিনের প্রথম প্রহর থেকে জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেছে সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের সাধারণ মানুষ। তার শহীদ মিনারটিকে পবিত্রস্থান ভেবে খালিপায়ে সেখানে উঠেছেন এবং করেছেন শ্রদ্ধা নিবেদন।
তবে আজ সন্ধ্যায় সেখানে গিয়ে দেখাগেছে, ভিন্ন দৃশ্য। পবিত্র শহীদ মিনারটির পাশে অনুষ্ঠিত হচ্ছে এ দিনটি উদযাপনের সমাপনী ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন, উদ্ধর্তন কর্মকর্তারাও। তারা করছিলেন দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা। অথচ সে আলোচনা মঞ্চের পাশেই তরুন, যুবক, কপোত-কপতিরা পবিত্র ওই শহীদ মিনারের বেদিতে জুতা পড়ে হাটছেন, করছেন জোড়ায় জোড়ায় গল্প। এই অনাচার দেখে অনেকই পাচ্ছিলেন কষ্ট। কেউ কেউ করছিলেন প্রতিবাদ। তবে তাদের প্রতিবাদে হচ্ছিলনা কোন কাজ।
সেখানে আগত জেলা মহিলা আওয়ামীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্নি বলেন, মানুষের মন ও চোখ দুটোই গেছে। যারা শহীদ বেদিতে জুতা পড়ে উঠেছে, তাদের মন গেছে আর যাদের এসব দেখভালো করার কথা তাদের চোখ গেছে। তিনি বিষয়টি গুরুত্বের সাথে সংশ্লিষ্ঠদের দেখার অনুরোধ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































