নবনির্বাচিত দু’সিটি মেয়রকে মশা থেকে ঢাকাবাসীকে বাঁচাতে হবে- সংসদে এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৭:৪৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদের ২০২০ সালের প্রথম অধিবেশনে মাননীয় রাষ্ট্রপতির ভাষনের উপর বক্তব্য রাখেছেন, রাজবাড়ী-১ আসনের এমপি ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। গতকাল বৃহস্পতিবারের অধিবেশনে তিনি বলেছেন, আমার এলাকার ৭টি ইউনিয়ন নদী ভাঙ্গন কবলিত। ইতোপূর্বের বন্যার হাত থেকে জরুরী কাজ করে দৌলতদিয়া ঘাটসহ বিভিন্ন এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে। কাজ অব্যাহত রাখতে হলে অর্থের প্রয়োজন। আমি পানি সম্পদ মন্ত্রণালয়ে গেছি। তারা বলেছে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা না দিলে আমারা কিভাবে দেবে। তাই তিনি অর্থমন্ত্রীর কাছে টাকা বরাদ্দের দাবী জানান।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রথম পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে, দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। আমার চেয়ে আছি সে দিকে। তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ এবং আরিচা-রাখালগাছী সেতু নির্মাণ করা প্রয়োজন। এই তিনি সেতু নির্মাণ করা হলে দক্ষিণ বঙ্গ ও উত্তর বঙ্গের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে সকল রাস্তা পাকা করণ করা হবে। রাজবাড়ীর প্রত্যন্তগ্রামাঞ্চল এখন স্টিক লাইটের আলোয় আলেকিত। যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে জেলা শহর পর্যন্ত রাস্তার যে কাজ চলছে তা মন্থর গতি। কারিগরী শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি বলেন, ঢাকার নবনির্বাচিত দুই মেয়রের কাছে দাবী মশা নিধন করার। প্রতিবেশি দেশের কোলকাতা ঢাকার চাইতে অনুন্নত। তবে সেখানে মশা নেই।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































