শুভসংঘের উদ্যোগে বরাট ভাকলা স: প্রা: বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও জামা বিতরণ –
- Update Time : ১০:৪৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৯ Time View

স্বপন কুমার বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
“শুভকাজে সবার পাশে” -এ শ্লোগানকে সামনে রেখে দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিশু ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও নতুন জামা প্রদান করা হয়।
এ উপলক্ষে আজ রবিবার দুপুরে ওই বিদ্যালয় মাঠে এক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক সরোয়ার মোর্শেদ খান স্বপন। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের সহ-সভাপতি ও বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, সাবেক সহকারী শিক্ষক ও কবি জাহাঙ্গীর হোসেন সাচ্চু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মমিন শেখ, সহকারী শিক্ষক রইচ উদ্দিন, মনিকা দত্ত, নুপুর আক্তারী, বিকাশ সরকারসহ অভিভাবকরা। পরে শিশু ছাত্র-ছাত্রীর হাতে নতুন জামা, পেনসিল ও খাতা তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, নতুন জামা প্রদান করেছেন গাজীপুরের ফ্রেন্স নিটওয়ার এন্ড এ্যাক্সেসোরিস-এর ডিরেক্টর এমডি ইমরান আলী এবং খাতা ও পেনসিল প্রদান করেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































